কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জুন) সকালে কাকারা ইউনিয়ন ও পৌরসভার ৭ নং ওয়ার্ড পালাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের ওসমান গণি (৫০) ও চকরিয়া পৌরসভার পালাকাটা কালাচাঁদপাড়া গ্রামের তছলিমা বেগম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
‘শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ওসমান গণি বাড়ির পাশে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি অজ্ঞান হন।’
‘পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন ও স্বজনেরা। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
অপরদিকে, সকাল ৮টার দিকে বৃষ্টির সময় পৌরসভার পালাকাটা কালাচাঁদপাড়া গ্রামের খেত থেকে গরু গোয়াল ঘরে আনার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তছলিমা বেগম।
রিয়াদ উদ্দিন, কক্সবাজার
আরও পড়ুন :
- নিত্যপণ্যের বাজারে বাড়লো মাছ কমলো মুরগি
- সব ধরনের অপারেশন বন্ধ সেন্ট্রাল হাসপাতালে
- ঈদুল আজহাকে ঘিরে ব্যস্ততা বেড়েছে কামারদের
- ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবি পোশাক শ্রমিকদের
- আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমলেও কমছে না চিনির দাম
- বিয়ের দাবিতে বাড়িতে প্রেমিকার অবস্থান দেখে পালাল প্রেমিক
- মোবাইল চুরি দুষ্কৃতকারীদের প্রধানকে গ্রেফতার করেছে র্যাব -১৫
- প্রধানমন্ত্রী বলেন জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে
- গ্যাস-বিদ্যুৎসহ সকল সেবা খাতে ভর্তুকি বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি
- নরসিংদী জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়ার জানাযায় হাজার হাজার মানুষের ঢল

Comments are closed.