গোটা বিশ্বজুড়ে প্রযুক্তিগত সমস্যায় মেটার তিনটি অ্যাপ-ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। শুক্রবার (১৬ জুন) মধ্যরাত থেকে এ সমস্যার মুখে পড়তে হয় অনেক ব্যবহারকারীকে।
ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, বার্তা থেকে ছবি বা ভিডিও কোনো কিছুই পাঠানো যাচ্ছিল না।
বিশ্বজুড়ে ব্যবহারকারীদের একটা বড় অংশই এই সমস্যার মুখোমুখি হয়েছেন।
এ বিষয়ে মেটার কাছে অভিযোগ জানানো হলেও কী কারণে ওই সমস্যা দেখা দিয়েছে, তা নিয়ে কিছু জানায়নি সংস্থাটি।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম-মেটার এই তিনটি অ্যাপই বিশ্বে বহুল ব্যবহৃত।
হঠাৎ পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েন কোটি কোটি গ্রাহক। তারা অভিযোগ জানাতে শুরু করেন।
বিভিন্ন ওয়েবসাইট ও পরিষেবার অবস্থা সম্পর্কে তথ্য প্রদানকারী একটি অনলাইন মাধ্যম ডাউন ডিটেক্টর।
মেটার অ্যাপগুলোতে সমস্যা শুরু হতেই তারা সেখানে অভিযোগ জানাতে শুরু করেন।
কেউ লেখেন, ‘হোয়াটস্যাপ থেকে বার্তা পাঠানো যাচ্ছে না।’ কেউ লেখেন, ‘বন্ধুদের ছবি পাঠাতে পারছি না।’ কেউ ফেসবুকে কোনো লিঙ্ক খুলতে পারছেন না।
কেউ বা ইনস্টাগ্রামে ছবি দেখতে পারছেন না। এ রকম কয়েক হাজার অভিযোগ জমা পড়েছে ডাউন ডিটেক্টরে।
কী কারণে এই সমস্যা, সেই সম্পর্কে এখন পর্যন্ত মেটা কোনো বিবৃতি না দিলেও মেটার মুখপাত্র সংবাদপত্র দ্য সানকে বলেন, কিছু ব্যবহারকারীর পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে।
সেই সম্পর্কে আমরা অবহিত। আমরা যত দ্রুত সম্ভব আমাদের পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
আরও পড়ুন :
- ঈদুল আজহাকে ঘিরে ব্যস্ততা বেড়েছে কামারদের
- ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবি পোশাক শ্রমিকদের
- রাজাপুরে আট বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
- ঈদের আগে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের নির্দেশ সেতুমন্ত্রীর
- আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমলেও কমছে না চিনির দাম
- ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট শেষ করে দেশে আসছেন প্রধানমন্ত্রী
- বিয়ের দাবিতে বাড়িতে প্রেমিকার অবস্থান দেখে পালাল প্রেমিক
- ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে অটোরিকশাচালক কে আহত
- কোরবানি মুসলিম ইমার ইবাদত কোরবানির মধ্যে বরকত আছে
- ৫০০ সাবস্ক্রাইবারেই করা যাবে ইউটিউব মনিটাইজেশন আবেদন
- নরসিংদী জেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া আর নেই
- প্রধানমন্ত্রী বলেন জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে
- গ্যাস-বিদ্যুৎসহ সকল সেবা খাতে ভর্তুকি বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি
