ঝালকাঠির রাজাপুরে আট বছর বয়সী শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়কৈবর্তখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. শাহিন হাওলাদার (২০)। সে উপজেলার বড় কৈবর্তখালী গুচ্ছগ্রামের অজ্ঞাত বাসিন্দার ছেলে।
পুলিশ জানায়, ভূক্তভোগী ও অভিযুক্ত বড় কৈবর্তখালী গুচ্ছগ্রামের বাসিন্দা। গত ৩০মে রাত ৮টার দিকে বিদ্যুৎ না থাকায় ভূক্তভোগী শিশুটি তার মায়ের সাথে বাহিরে বের হয়।
পিছন থেকে শাহিন ঐ শিশুটিকে মুখ চেপে ধরে তার ঘরে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। ঘটনার পর থেকে শাহিন পলাতক ছিল।
শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
চিকিৎসা শেষে ১৪ জুন এলাকায় এসে ১৫ জুন দুপুরে রাজাপুর থানায় শাহিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে শাহিনকে গ্রেপ্তার করেন।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, শুক্রবার সকালে শাহিনকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
- ভূমিকম্প অনুভূত রাজধানীতে
- ট্রাকের চাপায় শিশুসহ তিনজন নিহত
- মাদকসহ গ্রেফতার ৫০ রাজধানীর বিভিন্ন এলাকায়
- সিলেটে বৃষ্টিপাত থেকে বন্যার আশঙ্কা, জরুরি বৈঠক
- বাড়ির সামনে প্রাইভেটকারের ধাক্কায় মা-মেয়ে নিহত
- ফতুল্লায় কূ-প্রস্তাবে রাজি না হওয়ায় অন্তরঙ্গ ছবি প্রকাশ
- কোরবানি মুসলিম ইমার ইবাদত কোরবানির মধ্যে বরকত আছে
- প্রধানমন্ত্রীর সাথে শামীম ওসমান, আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ ও প্রীতিভোজ

Comments are closed.