মাদকসহ গ্রেফতার ৫০ রাজধানীর বিভিন্ন এলাকায়

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

শুক্রবার (১৬ জুন) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের পাশাপাশি ৩ হাজার ৭৬৬ পিস ইয়াবা, ৯৬ কেজি ৯৫ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা,

৩৯৭.৮৫ গ্রাম হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫টি ইনজেকশন জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা হয়েছে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি