বান্দরবানে লামা উপজেলার আজিজনগরে রাতের আঁধারে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে ফকির আহমদ (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরমান উদ্দিন (১৭) নামে আরো একজন শ্রমিক।
শুক্রবার (১৬ জুন) রাত ১০টার দিকে আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ফকির আহমদ আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিশন পাড়া পাগলীর ঝিড়ির মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
আহত আরমান উদ্দিন একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া এলাকার মো. ইসলাম এর ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,
‘আজিজনগর ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত হাফেজ মিয়ার ছেলে জামাল উদ্দিন (৪৫) ও হেলাল উদ্দিন (৩৫) বেশ কয়েকদিন ধরে বাড়ির পাশের পাহাড় কাটছিলেন।’
‘শুক্রবার রাতে ৩ জন শ্রমিক দিয়ে মাটি কাটাচ্ছিলেন। এ সময় তাদের অসাবধানতায় উপর থেকে মাটি এসে ফকির আহমদ ও আরমান উদ্দিন মাটি চাপা পড়ে যায়।’
‘স্থানীয়রা এগিয়ে এসে আরমানকে দ্রুত উদ্ধার করলেও ফকির আহমদকে প্রায় আধা-ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে।’
‘পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এনামুল হক বলেন,
‘চুরি করে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে নিহত হয়েছে।’
‘নিহতের লাশ এখনো পদুয়া সরকারি হাসপাতালে রয়েছে। লাশ আনার পরে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
- তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- চকরিয়ায় বজ্রপাতে নারীসহ নিহত ২
- গাজীপুরে ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার
- সাংবাদিক নাদিম হত্যার বিচার চাই – আশরাফী
- সব ধরনের অপারেশন বন্ধ সেন্ট্রাল হাসপাতালে
- ঈদুল আজহাকে ঘিরে ব্যস্ততা বেড়েছে কামারদের
- বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ সিসিইউতে ভর্তি
- এক যুবকের আত্মহত্যার দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়
- ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবি পোশাক শ্রমিকদের
- ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট শেষ করে দেশে আসছেন প্রধানমন্ত্রী
- আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমলেও কমছে না চিনির দাম
- মোবাইল চুরি দুষ্কৃতকারীদের প্রধানকে গ্রেফতার করেছে র্যাব -১৫
