গাজীপুরে ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে রিয়াদ হোসেন (২২) নামে এক ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকার মিরপুরের প্রাইম ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন রিয়াদ।

শুক্রবার (১৬ জুন) বিকেলে উপজেলার রতনপুর ধোপাচালা এলাকার বনের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়।

রিয়াদের বাড়ি দিনাজপুরের ফুলপুর থানার বাসুদেবপুর খয়েরবাড়ি গ্রামে। তার বাবার নাম মাহবুবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,

‘উপজেলার রতনপুর ধোপাচালা এলাকার আব্দুস ছালামের বাড়ির পাশে বনের ভেতর ফাঁকা জায়গায় একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।’

‘পরে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।’

এ সময় তার পকেটে একটি পরিচয়পত্র পাওয়া যায়। ওই পরিচয়পত্র থেকে তার নাম-ঠিকানা সংগ্রহ করে পরিবারের লোকজনের সাথে কথা বলে।

পুলিশ বিভিন্ন উপায়ে জানতে পারে সে মিরপুর প্রাইম ইউনিভার্সিটির ছাত্র। গত চার দিন আগে সে নিখোঁজ হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন,

‘মৃত্যুর ঘটনাটি বেশ কয়েকদিন আগের। মরদেহে পচন ধরে গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যু সঠিক কারণ জানা যাবে।’

এ ঘটনায় নিহতের চাচা মাহফুজুর রহমান বাদি হয়ে একটি মামলা করেছেন।

আরও পড়ুন:

এনএএন টিভি