আগামী জুলাইয়ে ১১ বছর পর সাদা বলের সিরিজে ভারতীয় নারী দলকে আতিথ্য দেবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এক বিবৃতিতে বিষটি নিশ্চিত করেছেন।
নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন,
‘হ্যাঁ, আমরা জুলাইয়ে ভারতের নারী জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলব এবং সব ম্যাচই হবে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।’
১১ বছরের মধ্যে প্রথমবারের মতো নারীদের আন্তর্জাতিক খেলার আয়োজন করবে এসবিএনএস। বাংলাদেশ মহিলা দল শেষবার এই ভেন্যুতে খেলেছিল ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
সিরিজের সব ম্যাচই হবে দিনে। এবং খসড়া সূচি অনুযায়ী ভারতীয় দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আসবে ৬ জুলাই।
টি-টোয়েন্টি হবে ৯, ১১ ও ১৩ জুলাই। ওয়ানডে শুরু হবে ১৬ জুলাই, বাকি দুটি ম্যাচ ১৯ ও ২২ জুলাই।
আরও পড়ুন:
- চিকিৎসকদের ফি নির্ধারণের দাবি নিচিচা’র
- ছোট পর্দার হিট জুটি অরণ্য-পাখি এবার বড় পর্দায়?
- বাগেরহাটে বসতঘরে আগুন; একই পরিবারের দগ্ধ ৪
- পাকিস্তানকে আবারও ১০০ কোটি ডলার ঋণ দিল চীন
- বান্দরবানে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে নিহত ১
- আফগানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
- ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ায় প্রধান শিক্ষক গ্রেপ্তার
- ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবি পোশাক শ্রমিকদের
- সাংবাদিক নাদিম হত্যা: পঞ্চগড় থেকে সেই চেয়ারম্যান বাবু আটক
- ওসমানী হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে যান শাবিপ্রবি উপাচার্য

Comments are closed.