ইতিহাস গড়ে মিরপুর টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
শনিবার একমাত্র টেস্ট সিরিজে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেন বাংলাদেশের খেলোয়াড়রা।
খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা ভালোবাসা জানান।
বিশ্ব ক্রিকেটে টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।
রাজধানীর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জয়ের পর ব্যাট করতে নেমে বাংলাদেশ ১ম ইনিংসে ৩৮২ রান করে। জবাবে আফগানিস্তান ১৪৬ রানে অলআউট হয়।
২য় ইনিংসে বাংলাদেশ ৪ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ডিক্লেয়ার করে জয়ের জন্য আফগানিস্তানকে ৬৬২ রানের টার্গেট দেয়।
২য় ইনিংসে সব উইকেট হারিয়ে আফগানরা ১১৫ রান করেন। বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত উভয় ইনিংসে এবং মমিনুল হক ২য় ইনিংসে শতরান করেন।
আরও পড়ুন :
- ১১ বছর পর ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ
- আফগানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
- নোয়াখালীতে পিকআপ চাপায় শিশুর প্রাণহানি; আটক ১
- নাদিম হত্যা: চেয়ারম্যান বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার
- ঈদুল আজহাকে ঘিরে ব্যস্ততা বেড়েছে কামারদের
- গ্যাস-বিদ্যুৎসহ সকল সেবা খাতে ভর্তুকি বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি
- বিয়ের দাবিতে বাড়িতে প্রেমিকার অবস্থান দেখে পালাল প্রেমিক
- নিত্যপণ্যের বাজারে বাড়লো মাছ কমলো মুরগি
- পেঁয়াজ আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম
- মালয়েশিয়ায় আগুনে নিহত ২ বাংলাদেশি শ্রমিকের পরিচয় পাওয়া গেছে
- ৮৮ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন
