ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। সফরকালে তিনি ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
শনিবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
প্রতিবেদনে বলা হয়,
‘প্রিন্স ফয়সাল ইরান সফরে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন।’
‘গত মার্চে সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দেয়।’
এর আগে, সাত বছর দুই দেশের মধ্যে কোনও আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না। চীনের মধ্যস্থতায় তারা কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় রাজি হয়।
এরপর পরস্পরের ভূখণ্ডে দূতাবাস ও কনস্যুলেট পুনরায় চালু করতে সম্মত হয় রিয়াদ ও তেহরান।
এছাড়া, ২০ বছর আগে স্বাক্ষরিত নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি বাস্তবায়নেও রাজি হয়েছে দেশ দুটি।
২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে দুই দেশ তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
সৌদি সরকার রাষ্ট্রদ্রোহিতার দায়ে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা নিমর আল-নিমরের শিরোচ্ছেদ করলে ইরানে বড় আকারে বিক্ষোভ দেখা দেয়।
তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে দুই দেশের সম্পর্কে তলানিতে ঠেকে।
চলতি মাসের শুরুতে রিয়াদে ইরানের দূতাবাস পুনরায় চালু হয়।
তেহরানে সৌদি দূতাবাস কবে খুলবে বা ইসলামি প্রজাতন্ত্রে তাদের রাষ্ট্রদূত কে হবেন তা এখনও জানায়নি সৌদি আরব।
আরও পড়ুন:
- বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি
- চিকিৎসকদের ফি নির্ধারণের দাবি নিচিচা’র
- ১১ বছর পর ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ
- ছোট পর্দার হিট জুটি অরণ্য-পাখি এবার বড় পর্দায়?
- পাকিস্তানকে আবারও ১০০ কোটি ডলার ঋণ দিল চীন
- বান্দরবানে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে নিহত ১
- ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবি পোশাক শ্রমিকদের
- টানা বৃষ্টিতে আসামে বন্যা, ক্ষতিগ্রস্ত ৩৪ হাজারের বেশি মানুষ
- সাজেকে অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে ডায়রিয়ায় বাবা-মায়ের মৃত্যু
- ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন
