ফরিদপুরের বোয়ালমারীতে বাবুল শেখ (৪০) নামে এক কৃষক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৬ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এরপর পুলিশ খবর পেয়ে রাত ৩টার দিকে লাশ উদ্ধার করে থানায় নেয়। তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।
মৃত কৃষক বাবুল শেখ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোতাসী গ্রামের বাসিন্দা। তার ১০ ও ৫ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়,
‘শুক্রবার (১৬ জুন) দিবাগত রাত ১২টার দিকে বাবুল শেখ ঘরের বারান্দার চালের কাঠের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস নেন। পরে তার পরিবারের লোকজন টের পেয়ে পুলিশে খবর দেয়।
লাশ উদ্ধারকারী থানার এসআই কাজী আবুল বাশার বলেন,
‘গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ শনিবার (১৭ জুন) ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
- বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি
- চিকিৎসকদের ফি নির্ধারণের দাবি নিচিচা’র
- ১১ বছর পর ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ
- ছোট পর্দার হিট জুটি অরণ্য-পাখি এবার বড় পর্দায়?
- পাকিস্তানকে আবারও ১০০ কোটি ডলার ঋণ দিল চীন
- বান্দরবানে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে নিহত ১
- ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবি পোশাক শ্রমিকদের
- দিনাজপুরের হত্যা মামলার আসামি নাটোর থেকে গ্রেফতার
- টানা বৃষ্টিতে আসামে বন্যা, ক্ষতিগ্রস্ত ৩৪ হাজারের বেশি মানুষ
- কোরবানির ঈদ এলেই মসলা ভাঙানোর উপচে পড়া ভিড় থাকে
- সাজেকে অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে ডায়রিয়ায় বাবা-মায়ের মৃত্যু
- ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন
