নীলফামারীতে পূর্ব শক্রতার জেরে বিষ দিয়ে ৩০০ হাঁসের বাচ্চা মেরে ফেলার অভিযোগ উঠেছে।
শনিবার (১৭ জুন) ভোরে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামের আব্দুর রহমানের ছেলে নুরুজ্জামান হোসেন নুরুর হাসের খামারে। হাঁসের বচ্চাগুলোর বয়স ছিল ৬০দিন।
এ ঘটনায় হাঁসের খামারের মালিক নুরুজ্জামান হোসেন নুরু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তার ধারণা,পূর্ব শক্রতার জেরে প্রতিবেশীদের মধ্যে কেউ এটা ঘটিয়েছে। তাকে চিহিৃত করার চেষ্টা চলছে।
খামার মালিক নুরুজ্জামান হোসেন জানান,
‘আমার খামারে ৬০দিন বয়সের ৫০০ হাঁসের বাচ্চা ছিল। শুক্রবার (১৬ জুন) রাত একটা পর্যন্ত তিনি খামারেই ছিলেন। এরপর বাসায় এসে ঘুমিয়ে পড়েন।’
‘ভোর ৬টার দিকে গিয়ে দেখেন খামারের দরজার তালা ভাঙ্গা এবং ৫০০ হাঁসের বাচ্চার মধ্যে ৩০০ বাচ্চা মরে পড়ে আছে।’
‘বাকি ২০০ হাঁসের বাচ্চা টলমল করছিল। তাদের দ্রুত চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়।’
এদিকে, স্থানীয় গবাদি পশুর পল্লি চিকিৎসক সাদ্দাম হোসেন জানান,
‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি হাসের খাবারে বিষ মেশানো, যা সরিয়ে ফেলা হয়। বাকি ২০০ হাঁসকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে।
এদিকে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন নীলফামারী সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার।
আরও পড়ুন:
- বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি
- চিকিৎসকদের ফি নির্ধারণের দাবি নিচিচা’র
- ১১ বছর পর ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ
- ছোট পর্দার হিট জুটি অরণ্য-পাখি এবার বড় পর্দায়?
- বান্দরবানে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে নিহত ১
- দিনাজপুরের হত্যা মামলার আসামি নাটোর থেকে গ্রেফতার
- কোরবানির ঈদ এলেই মসলা ভাঙানোর উপচে পড়া ভিড় থাকে
- ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন
