রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত দুই চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনা নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
এই দুই অভিযুক্তকে বৃহস্পতিবার (১৫ জুন) আদালতে হাজির করে পুলিশ। এরপর তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহা দিবা ছন্দা আসামি মুনার ও ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি আসামি শাহজাদীর জবানবন্দি রেকর্ড করেন।
বুধবার রাতে ধানমন্ডি থানায় মোট ছয়জনের নামোল্লেখ এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলা করেন ইয়াকুব আলী।
এরপরই ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেফতার করে ধানমণ্ডি থানা পুলিশ।
আসামিদের মধ্যে রয়েছেন- ডা. শাহজাদী, ডা. মুনা, ডা. মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজ।
মামলার বাদী ইয়াকুব আলী জানিয়েছেন,
‘প্রসবব্যথা উঠলে তার স্ত্রী মাহবুবা রহমান আঁখিকে শুক্রবার রাতে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করেন।
ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হলেও সেই সময়ে ওই ডাক্তার হাসপাতালে উপস্থিত ছিলেন না।
ওই ডাক্তারের উপস্থিতি ছাড়া এবং রোগীর কোনোরকম চেক-আপ না করে ডেলিভারির কাজ শুরু করে দেন কয়েকজন ডাক্তার ও সহকর্মীরা। এরপর আঁখি জ্ঞান হারিয়ে ফেলেন।
এ অবস্থার মধ্যে নবজাতকের হার্টবিট বন্ধ হয়ে আইসিউতে মারা যায়।
আরও পড়ুন:

Comments are closed.