রায়পুরায় ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরায় মধ্যনগরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৭ জুন) বিকালে নরসিংদীর রায়পুরায় মধ্যনগর টু বাঁশগাড়ী ফসলি ফাঁকা মাঠে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাড়াতলী ইউপি সদস্য মো: জোহর মিয়া।

জানা যায়, এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করেছেন; এর মধ্যে, প্রথম স্থান লাভ করেছেন রিমন মিয়া, দ্বিতীয় স্থান লাভ করেছেন রাজিব মিয়া।

ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন

স্বাধীনতা পদক প্রাপ্ত এ কে এম বজলুর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও পাড়াতলী ইউপি চেয়ারম্যান আলহাজ ফেরদৌস কামাল জুয়েল।

রায়পুরায়

অনুষ্ঠিত প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি জহুরুল হক বাদল।

ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক বশির আহম্মদ মোল্লা, সমাজসেবা আবু উসমান, পাড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাজিমুদ্দিন দুধু,

পলাশতুলী প্রাথমিক বিদ্যালয় সভাপতি আব্দুল বাসেত, পাড়াতলী ইউপি সদস্য মো: শাহ আলম, সাবেক ইউপি সদস্য গোলাপ মিয়া,

পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ত্রিুড়া শিক্ষক আমজাদ হোসেন ও ইংরেজি শিক্ষক মোঃ স্বপন মিয়া,

পাড়াতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম ও সেক্রেটারি আব্দুর রহমান,

সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন চৌধুরী,সমাজ সেবক মোকলেছুর রহমান ফরাজী, সমাজ সেবক মো: শাহ আলম, সমাজসেবক বাচ্চু মিয়া।

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

আরও পড়ুন:

এনএএন টিভি