বঙ্গবন্ধু নরসিংদী জেলা ফুটবল লীগের শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু নরসিংদী জেলা ফুটবল লীগ শুরু হয়েছে। রবিবার (১৮ জুন) বিকালে নরসিংদী মুছলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে বঙ্গবন্ধু নরসিংদী জেলা ফুটবল লীগের শুভ উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

উদ্বোধনী ম্যাচে কারারচর ক্রীড়া চক্র ১-০ গোলে জয়লাভ করছে। বিজয়ী দলের পক্ষে ১০ নম্বর র্জাসি পরিহিত দীপু জয়সূচক একমাত্র গোলটি করে।

নরসিংদী জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু নরসিংদী জেলা ফুটবল লীগ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

বঙ্গবন্ধু

নরসিংদী জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মিজানুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু,

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূঁইয়া। নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (র্সাবিক) মোহাম্মদ মোস্তফা মনোয়ার,

ডিএসএ এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, সদস্য আনিসুর রহমান ভূঁইয়া, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী তাহমিনা আক্তার লাইলী,

জেলা ক্রীড়া লেখক সমিতির সেক্রেটারি মোঃ জয়নুল আবেদীন, জাতীয় সাংবাদিক সংস্থার নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক বশির আহম্মদ মোল্লা,

কারারচর ক্রীড়া চক্রের কোষাদক্ষ মো: মামুন মিয়া, সমাজ সেবক মাসুদ মিয়া প্রমুখ।

বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী

আরও পড়ুন:

এন এ এন টিভি