অতি দ্রুত সময়ে ওজন কমাতে কঠোর শরীরচর্চা ও খাবার গ্রহণ না করার কারণে ২১ বছরে মৃত্যু হলো চীনা তরুণী কুইহুয়া’র।
সিএনএনের খবরে বলা হয়েছে,
‘কুইহুয়া নামের ওই তরুণীর ওজন ছিল ১৫৬ কেজি। দ্রুত সময়ের মধ্যে তিনি একশ কেজি ওজন কমাতে চেয়েছিলেন।’
‘এজন্য তিনি একটি সেন্টারে যোগ দিয়েছিলেন। সেখানে গিয়েই মৃত্যু হয় তার। সম্প্রতি এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।’
খবরে বলা হয়েছে,
‘সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ভিডিওতে ওই তরুণী জানিয়েছিলেন যে, তার ১৫৬ কেজি ওজন এবং ১০০ কেজি ওজন কমাবেন তিনি।’
‘সেই লক্ষ্যপূরণে উত্তর-পশ্চিম চীনে একটি ওজন কমানোর সেন্টারে যোগ দিয়েছিলেন। সেখানে কঠোর পরিশ্রম শুরু করেন তিনি।’
‘কঠোর শরীরচর্চার পাশাপাশি খাওয়াদাওয়াও ছেড়ে দিয়েছিলেন কুইহুয়া। তিনি অধিকাংশ সময়ই না খেয়ে থাকতেন।’
‘এ কথা নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন ওই তরুণী। শরীরচর্চার ভিডিওগুলো তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করতেন।’
‘তবে হঠাৎ এত চাপ তার শরীর নিতে পারেনি। যার ফলে গত মাসের শেষের দিকে তার মৃত্যু হয়। এরপরই ওই তরুণীর শরীরচর্চার ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।’
চীনা ন্যাশনাল রেডিও জানিয়েছে,
‘মৃত্যুর দু’দিন আগে শাংসি প্রদেশে ওজন কমানোর সেন্টারে গিয়েছিলেন তরুণী। কীভাবে শরীরচর্চা করতে হবে এবং কী ধরনের খাবার খেতে হবে, তা ওই তরুণীকে জানানো হয়েছিল।’
‘তবে ওজন কমাতে শুধু শরীরচর্চাই করেছিলেন তরুণী। সেই মতো খাবার খাননি বলে দাবি ওই সেন্টারের।’
খবরে বলা হয়েছে,
‘ওজন কমানোর শিবির থেকে ক্ষতিপূরণ পেয়েছে তরুণীর পরিবার। তবে আর্থিক সাহায্যের পরিমাণ জানা যায়নি।’
আরও পড়ুন:
- হারের প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিলো টাইগাররা!
- রূপগঞ্জে ওয়ারেন্টপ্রাপ্ত আসামি রাব্বি গ্রেফতার
- ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
- সৌদি বাদশার অতিথি হয়ে হজ করবেন ১৩০০ জন
- চাহিদা থাকায় বাড়ছে পেঁয়াজের আমদানি হিলি বন্দরে
- শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিফিনে দেবেন না যে ৬টি খাবার
- ১৭ বছর পর কুমিল্লায় রানা হত্যার সাত আসামিকে মৃত্যুদণ্ড
- ‘স্ত্রী অসুস্থ’ অজুহাতে নাবালক ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক
- ঘুরতে আসা দম্পতির ভিডিও-ছবি তুলে ব্ল্যাকমেইল; আটক ৩
- সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় মা-শিশুর মৃত্যু; গ্রেফতার ২
- এনএএন টিভি’র ব্যবস্থাপনা পরিচালক হাসপাতালে চিকিৎসাধীন
