সৌদি আরবে যাওয়া মুসল্লিদের দিকনির্দেশনা দিচ্ছে রোবট।
সৌদি আরবের মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে বহুভাষী রোবটগুলো নানা পরিষেবা দিচ্ছে হজযাত্রীদের।
বাংলাসহ মোট ১১টি ভাষায় কথা বলে এই রোবট। বিভিন্ন ভাষায় হাজিদের সমস্ত প্রশ্নের ঠিক ঠিক জবাব দিচ্ছে রোবটগুলো।
মূলত হজ পালন সহজতর করতেই কৃত্রিম বুদ্ধিমত্তার নানা ধরনের রোবট ব্যবহার করছে সৌদি প্রশাসন। এবারই প্রথম কাজ শুরু করল বহুভাষী রোবট।
বহুভাষী এই রোবট আরবি ছাড়াও বলতে পারে আরও ১০টি ভাষা। বাংলা, ইংরেজি, ফরাসি, রুশ, পার্সি, তুর্কি, মালয়, উর্দু, চীনা এবং হাউসা ভাষায় দিকনির্দেশনা দিতে পারে এই রোবট।
প্রতিটি রোবটের টানা ৮ ঘণ্টা সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে।
বিগত কয়েক বছর ধরেই সৌদি আরবে হাজিদের ভিড় সামাল দেওয়া এবং হজ ব্যবস্থাপনা উন্নত করার জন্য বিশেষভাবে লক্ষ্যণীয় হচ্ছে প্রযুক্তির ব্যবহার।
দিকনির্দেশনা ছাড়াও রোবটের সাহায্যে স্মার্ট পরিষেবাগুলোর মধ্যে রয়েছে জীবাণুমুক্তকরণ, জমজমের পানি ও পবিত্র কোরআন শরিফ বিতরণ।
হাজিদের গতিবিধি আর চলাফেরাও তদারকি করা হয় প্রযুক্তি সংযোগের মাধ্যমে।
করোনা মহামারির পর কোনো বিধিনিষেধ ছাড়া এবারই পূর্ণাঙ্গ পরিসরে হজ পালনের সুযোগ পাচ্ছেন গোটা বিশ্বের মুসল্লিরা।
এই প্রযুক্তির মাধ্যমে তাদের হজযাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে প্রত্যাশা সৌদি কর্তৃপক্ষের।
আরও পড়ুন :
- নিজের শেষকৃত্যে জেগে ওঠা সেই নারীকে বাঁচানো গেল না
- ফুটবল থেকে পাওয়ার আর কিছুই নেই: মেসি
- সাতক্ষীরায় দুপুরে বিয়ের পর সন্ধ্যায় বধূর আত্মহত্যা
- বিদেশি লিগে খেলার ছাড়পত্র পেলেন সাকিব-লিটন
- চাহিদা থাকায় বাড়ছে পেঁয়াজের আমদানি হিলি বন্দরে
- প্রতিহিংসা থেকে চেয়ারম্যান বাবুর পরিকল্পনায় সাংবাদিক নাদিমকে হত্যা: র্যাব
- এক যুবকের আত্মহত্যার দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়
- ওসমানী হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে যান শাবিপ্রবি উপাচার্য
- ফরিদপুরে গলায় ফাঁস লাগিয়ে কৃষকের আত্নহত্যা
- গ্যাস-বিদ্যুৎসহ সকল সেবা খাতে ভর্তুকি বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি
- পেঁয়াজ আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম
- ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট শেষ করে দেশে আসছেন প্রধানমন্ত্রী
- যেসব খাবার খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে
- ঈদের সাত দিন সিএনজি স্টেশন খোলা থাকবে ২৪ ঘণ্টা
- গোটা বিশ্বজুড়ে প্রযুক্তিগত সমস্যায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম
- দিনাজপুরের হত্যা মামলার আসামি নাটোর থেকে গ্রেফতার
