কাতারভিত্তিক স্পোর্টস চ্যানেল বে ইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘ফুটবল থেকে সবই আমি অর্জন করেছি। এখানে পাওয়ার আর কিছুই নেই।’
বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা।
ম্যাচের মাত্র ৮০ সেকেন্ডের মধ্যেই গোল করেন মেসি। যা তার ক্যারিয়ারের দ্রুততম গোল।
ম্যাচ শেষে আগামী বিশ্বকাপে তার খেলা নিয়ে প্রশ্ন করা হলে টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেছেন,
‘বিশ্বকাপ নিয়ে যা বলেছি, সেটাই স্বাভাবিক। বয়স এবং সময়ের কারণে বিশ্বকাপ খেলাটা কঠিন হবে।’
যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের আসর। জুন-জুলাইয়ে সূচি থাকায়, আর বাকি মাত্র তিন বছর।
মেসি মনে করেন বিশ্বকাপের আগে ব্যস্ততার অনেক উপলক্ষ আছে। আপাতত তিনি সেসব নিয়েই ভাবছেন,
‘প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন আমি উপভোগ করছি। এরপর বিশ্বকাপের বাছাইপর্ব ও কোপা আমেরিকা আছে।
চিন্তা করার জন্য বিশ্বকাপ অনেক দূরের বিষয়। নতুন একটা চক্র শুরু হবে, বাছাইপর্বের ম্যাচ সামনে।
যা অর্জন করেছি, তা নিয়ে বসে থাকলে হবে না। সামনে কী আসছে, তা নিয়েও ভাবতে হবে।’
মেসি আরও বলেন,
‘বিশ্বকাপ নিয়ে আমি যা বলেছি সেটাই স্বাভাবিক। বয়স ও সময়ের কারণে তখন খেলতে পারা কঠিন হবে।
আমি বর্তমান মুহূর্তগুলো উপভোগ করি, প্রতিটি দিন। আমরা যা পেয়েছি তা উপভোগ করা উচিত এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত।’
বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় থাকলেও, বাছাইপর্বে জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতাতে দেখা যাবে মেসিকে। সে কথা নিজেই জানিয়েছেন ফুটবল জাদুকর।
সদ্য ইন্টার মায়ামিতে যোগ দেওয়া এই ফরোয়ার্ড বলেন, ‘শীঘ্রই শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।
আমরা যা অর্জন করেছি তাতে ডুবে থাকতে পারি না। সামনের দিনগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে।’

Comments are closed.