সাতক্ষীরায় দুপুরে বিয়ের পর সন্ধ্যায় বধূর আত্মহত্যা

সাতক্ষীরায় কলারোয়ায় উপজেলায় দুপুরে বিয়ের পর সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ঊষা খাতুন (২১) নামে এক নববধূ।

রোববার (১৮ জুন) উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঊষা খাতুনের বিয়ে হয়েছে একই উপজেলার কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর ছেলে সুমনের সাথে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অনীল মুখার্জি জানান, ঊষা খাতুনের রোববার দুপুরে সুমন নামের এক যুবকের সাথে বিয়ে হয়।

আনুষ্ঠানিকভাবে বাড়িতে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে সুমন নববধূকে তার বাবা বাড়িতে রেখে যান। সন্ধ্যায় ঊষা তার অভিভাবকদের সাথে সামান্য বিতর্কে জড়ায়।

এরপর নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। থানায় জানানো হলে পুলিশ লাশ উদ্ধার করে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিয়ের পর ঊষা তার বাবার বাড়িতে থেকে যান।

সন্ধ্যায় তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার স্বজন ও প্রতিবেশীদের ধারণা, স্বামী পছন্দ না হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

আরও পড়ুন:

এনএএন টিভি