বাল্কহেডের ধাক্কায় ডুবল ফেরি, ২ ঘণ্টায় ১০ জনকে জীবিত উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রজনীগন্ধা নামের ফেরি, ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় থেকে বলা হচ্ছে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে গেছে। কার্যালয় থেকে বলা হয়,

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটিকে মাঝ নদীতে নোঙর করা হয়। সকালে ফেরিটি পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়।

 

পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এলে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বেলা সোয়া ১১টা পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি