নরসিংদীতে সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নরসিংদীর ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে নরসিংদী প্রেস ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ঢাকার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, সোনালী ব্যাংক পিএলসি ঢাকা সাউথ এর জেনারেল ম্যানেজার্স অফিস এর জেনারেল ম্যানেজার গিয়াস উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নরসিংদীর ডেপুটি জেনারেল ম্যানেজার বিশ^জিৎ আচার্য্য। উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি ঢাকা সাউথ জেনারেল ম্যানেজার্স অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নরসিংদীর এসিস্টান্ট জেনারেল ম্যানেজার মোঃ আজিজুল হক, সোনালী ব্যাংক নরসিংদী শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফোটন চন্দ্র সুত্রধরসহ সোনালী ব্যাংক নরসিংদী অঞ্চলের ২১টি শাখার শাখা প্রধানগণ।

Comments are closed.