অসহায় শীর্তাতদের কম্বল দেওয়া সামর্থ্যবানদের দায়িত্ব -ফটোসাংবাদিক নেতা এনামুল

ইসদাইর আলোকিত শ্রমজীবী সংগঠনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের
মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

গতকাল ১৬ই জানুয়ারি বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানাধীন ইসদাইর বাজার এলাকায় এনামুল হক সিদ্দিকী সুপার মার্কেট প্রাঙ্গনে কম্বল বিতরন করা হয়।

কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও ইসদাইর আলোকিত শ্রমজীবী সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ এনামুল হক সিদ্দিকী।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়াল। সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শেখ ফরিদের সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাত্তার, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিক, সহ সাংগঠনিক সম্পাদক জামান, অর্থ সম্পাদক তোফায়েল হোসেন, ক্রীড়া সম্পাদক আসিক, সাংস্কৃতিক সম্পাদক রুহুল মোল্লা ও দুই কার্যকরি সদস্য দুলাল সরকার ও মোঃ রাশেদুলসহ আরো অনেকে।

প্রধান অতিথি বলেন, সমাজে মানুষের জন্য সার্মথ্যবান ব্যক্তিদের অনেক দায়দায়িত্ব রয়েছে। প্রতিটি সফল মানুষের তার সফলতা অর্জনের ক্ষেত্রে সকল প্রকার শ্রমজীবী মানুষের সহযোগীতা থাকে। তাই আমাদের কোন শ্রমজীবী মানুষকে ছোট করে দেখা উচিৎ নয়। বরং যারা অসহায় তাদের পাশে দাঁড়িয়ে সহযোগীতা করতে হবে। আমরা তাদের কাছে দায়বদ্ধ। তিনি আরো বলেন, অরাজনৈতিক এই সংগঠনের মাধ্যমে গরীব অসহায় মানুষ যেন সহযোগীতা পায় এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card