ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতে দুই জন নিহত হয়েছেন। এছাড়া, ৩টি গরুর প্রাণহানিও ঘটেছে।
বৃহস্পতিবার (০৮ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত জালু মিয়ার ছেলে শাহজাহান মিয়া (৫০)। তিনি পেশায় কৃষক ছিলেন,
আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের নাসির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২)।
মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান,
‘দুপুরের পর বৃষ্টি শুরু হয়। এসময় কাঞ্চনপুর গ্রামের শাহজাহান নামের এক ব্যক্তি মাঠে গরু আনার সময় বজ্রপাতে মারা গেছেন।
পাশাপাশি একই সময়ে বজ্রপাতে খেওয়াই গ্রামের কৃষক মনা ভূইয়ার ৩টি গরু মাঠে ঘাস খাওয়া অবস্থায় মারা গেছে।
নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহায়তা করা হয়েছে।’
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান,
‘হৃদয় প্রতিদিন মেঘনার চরে চরচারতলা গ্রামের জসীম উদ্দিনের মহিষের পাল দেখভাল করত।
বিকেলের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর মুসলধারে বৃষ্টির সাথে শুরু হয় প্রচণ্ড মেঘের গর্জন।
এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই হৃদয় মিয়ার মৃত্যু হয়। এ সময় উজ্জ্বল নামে একজন ব্যক্তি গুরুতর আহত হয়।’
আরও পড়ুন:
- নরসিংদীতে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার
- হিয়া দে’র এবারের ট্রলের বিষয় ‘স্বপ্নের পুরুষ’
- পরীমণিকে আমরা যেন ভুল না বুঝি: অপু বিশ্বাস
- রফতানি কমেছে চীনের বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায়
- জাতীয় চিড়িয়াখানায় হায়েনার কামড়ে শিশুর হাত বিচ্ছিন্ন
- তীব্র গরম শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট করে
- নরসিংদীর দরিদ্র জেলের মেধাবী কন্যা মাসুমা চান্স পেলো ‘ঢাবি’তে
- নরসিংদীতে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্য’র প্রতিবাদে সমাবেশ

Comments are closed.