মনিরামপুর সদর ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের সিলিং ফ্যান বিতরণ করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান নিস্তার ফারুক

প্রচন্ড গরমে যশোরের মনিরামপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের সিলিং ফ্যান বিতরণ করে প্রশংসায় ভাসছেন মনিরামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক মো. নিস্তার ফারুক। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণের কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যগণ সহ বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান প্রদান করা হয়। এ ধরণের ব্যতিক্রমী উদ্যোগে নেয়ায় সর্বত্র প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান নিস্তার ফারুক। চেয়ারম্যান নিস্তার ফারুক জানিয়েছেন- ইউনিয়নের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও শিক্ষা সামগ্রী নেই সে সকল প্রতিষ্ঠানেও চাহিদা নিরুপন করে ফ্যান ও শিক্ষা সামগ্রী পদানের উদ্যোগে নেয়া হয়েছে। এলাকার চাহিদার ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করায় বেশ সুনাম অর্জন করেছেন মনিরামপুর সদর ইউনিয়ন বাসীর কাছ থেকে।

Share this news as a Photo Card