মাদারীপুর জেলার শিবচরে ঘরের দরজা বাইরে থেকে আটকে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রোববার (২১ মে) সকালে শিবচর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
এর আগে, শনিবার (২০ মে) দিনগত গভীর রাতে শিবচরের পাঁচ্চর ইউনিয়নের বড়দেয়ালী গ্রামের শাহীন হাওলাদারের বসত ঘরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পাঁচ্চর ইউনিয়নের বড় দোয়ালী গ্রামের মো. শাহীন হাওলাদারের বসতঘরে গভীর রাতে বাইরে থেকে দরজার আটকে দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ঘরে ১০ জন সদস্য ঘুমিয়ে ছিলেন।
তবে আগুন পুরোপুরি লাগার আগেই টের পেয়ে চেঁচামেচি শুরু করেন ঘরের সদস্যরা।
পরে আশপাশের প্রতিবেশিরা এসে বাইরে থেকে দরজা খুলে দিলে বেড়িয়ে আসেন ঘরে থাকা সদস্যরা। তবে আগুনে ঘরের লেপ-তোষক, দরজা, জানালাসহ আসবাবপত্র পুড়ে যায়।
ভুক্তভোগী শাহীন হাওলাদার জানান,
‘রাতে আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন টের পেয়ে ঘুম ভেঙে যায়। এ সময় বুঝতে পারি বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয়েছে।
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ঘরের দরজা আটকে আগুন ধরিয়ে দেয়। ঘরের সবাইকে পুড়িয়ে মারা চেষ্টা করে দুর্বৃত্তরা!’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান,
‘এ বিষয়ে শিবচর থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি নাশকতা না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন :
- বাগেরহাটে চিংড়ি ঘের থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার
- কৃষি মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে পেঁয়াজ আমদানির জন্য
- সুনামগঞ্জে আবারো পরিবহন ধর্মঘটের ঘোষণা
- কবরস্থানের পাশ থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার
- রাজধানীতে মই ভেঙে নিচে পড়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
- সৌদি আরবের কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে
- ভ্যানচালককে হাত-পা বেঁধে জবাই, টাকা নিয়ে ছেড়ে দিলো যাত্রীকে!
- বিসিএস পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
- প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার ঝুলন্ত মরদেহ
- ইংল্যান্ডের কাউন্টিতে ওয়ানডে খেলতে পারেন মিরাজ!
- মারা গেলেন হকি-ক্রিকেট খেলোযাড় অস্ট্রেলিয়ান ব্রায়ন!
- ছাত্রাবাসে মিলল রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ!
- জাহাঙ্গীরের মায়ের প্রচারে ফের হামলার অভিযোগ
- ঢাকা সফরে আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ
- দুই ছেলেকে সঙ্গে নিয়ে ‘মা’ দেখতে আগ্রহী পরীমণি

Comments are closed.