আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা নকলা
নালিতাবাড়ী শেরপুর ২ আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী
বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা পেলেই গরিবদের
জন্য কিছু করেন । তাই তার অংশ হিসাবে মেধাবী ছাত্র ছাত্রীদের
মাঝে কম্বল বিতরণ করা হলো । পরে তিনি ইকোপার্ক পর্যটক কেন্দ্র
হিসাবে নির্মাণের জন্য পরিদর্শন করেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আধুনিক বাংলাদেশ বিনির্মানে সফল, তিনি আজ দেশের চেহারা
বদলিয়ে দিয়েছেন, আমাদের স্বপ্নের পদ্মাসতু এখন শুধু যাতায়াত
সুবিধায় সীমাবদ্ধ নয় বরং পদ্মাসেতু, মেট্রোরেল, মাটির নিচ
দিয়ে টানেল ইত্যাদি জায়গা গুলোতে দর্শনার্থীদের উপচে পরা ভীর
হচ্ছে । শুক্রবার সকালে নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা
দাখিল মাদরাসা মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার
শিক্ষার্থী ও গরিবদুস্থদের মাঝে কম্বল এবং শীত বস্ত বিরতণকালে
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার
(সদর সার্কেল) সাইদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহ্ধসঢ়; মো:
বোরহান উদ্দিন , উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক
বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর
রহমান লিটন, চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো , নকলা থানা
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ, ওসি তদন্ত ইসকান্দার
হাবিবুর রহমান, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক
হিরা সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
