মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে এক বাংলাদেশি এবং তার ইন্দোনেশিয়ান স্ত্রীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার জহুরবারু ইমিগ্রেশন পুলিশ।
শুক্রবার জহুর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ অপস সেরকাপ নামে অভিযান পরিচালনা করে।
এ সময় পাসির গুদাংয়ের একটি ফ্ল্যাটে মালয়েশিয়ায় নকল ভিসা বানানোর সরঞ্জাম ও পাসপোর্টসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতার করা হয় আরও বেশ কয়েকজন এজেন্টকে।
জহুরবারু ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহিরকে উদ্ধৃত করে শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার খবরে বলা হয়েছে—
অভিযানের সময় একটি আলমারিতে লুকিয়ে রাখা বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের ১৩টি পাসপোর্ট ও নগদ ৩৪ হাজার ৯৮৩ রিঙ্গিত জব্দ করা হয়েছে।
এই চক্রটি গত এক বছর ধরে শ্রম বিভাগের ভ্রমণ নথি, ফ্লাইট টিকিট, ই-ভিসা এবং নিবন্ধন পরিষেবা জালিয়াতির সঙ্গে জড়িত ছিল।
আরও পড়ুন :
- ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার আইল্যান্ডে, নিহত ২
- ঢাকায় আজ কোথায় কখন কোন দলের কর্মসূচি
- সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপি বিশৃঙ্খলা করলে দাঁতভাঙ্গা জবাব দেবে মানুষ : তথ্যমন্ত্রী
- তালায় বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা ও ১০ ছাত্রীকে বাইসাইকেল উপহার
- ৫ নারীর হাতে ‘রোকেয়া পদক’ তুলে দিলেন প্রধানমন্ত্রী
- হানাহানি-সাম্প্রদায়িক উত্তেজনার জন্য ভুয়া অনলাইন দায়ী
- স্বামীর খোঁজে বাংলাদেশে এসে নিরাশ হয়ে ফিরলেন ভারতীয় তরুণী
- হানাহানি-সাম্প্রদায়িক উত্তেজনার জন্য ভুয়া অনলাইন দায়ী
- দিনভর ঝিরিঝিরি বৃষ্টি, কবে থামবে জানালো আবহাওয়া অফিস
- যে দল নিজেদের অফিসের তালা খোলার মানুষ খুঁজে পায় না, তারা কি আন্দোলন করবে : তথ্যমন্ত্রী

Comments are closed.