মুফতী ফয়জুল করীম বরিশাল সিটি নির্বাচনে ভোটের দিন হামলায় আহত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ,
শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছিলেন গাজীপুরের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম।
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এ নেতা বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে এসে খোঁজ খবর নিয়েছেন। তবে বিষয়টি জানাজানি হয় শনিবার সকালে।
এ তথ্যের সত্যতা স্বীকার করে চরমোনাই মিডিয়া গ্রুপের সদস্য ও ইসলামী যুব আন্দোলনের মহানগরের সভাপতি এসএম সানাউল্লাহ বলেন, রাত ১১টায় গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম চরমোনাই দরবার শরীফে এসে পৌঁছান। এক ঘণ্টা তিনি এখানে অবস্থান করেছিলেন।
তিনি বরিশাল সিটি নির্বাচনের প্রার্থী মুফতী ফয়জুল করীমের শারিরীক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এ সময় জাহাঙ্গীর আলম ও মুফতী ফয়জুল করীম একান্তে কথা বলেছেন।
তাদের মধ্যে কি বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে সেই বিষয়ে কিছু জানেন না জানিয়ে সানাউল্লাহ বলেন, মুফতীর কক্ষ থেকে বেরিয়ে জাহাঙ্গীর আলম গাজীপুরে ফিরে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মুফতী ফয়জুল করিম বলেন, নির্বাচনের দিন হামলায় আমার আহত হওয়ার খবর শুনে তিনি আমাকে দেখতে এসেছিলেন। কুশল বিনিময় এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তিনি আবার চলে গেছেন।
আরও পড়ুন :
- বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ সিসিইউতে ভর্তি
- ওসমানী হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে যান শাবিপ্রবি উপাচার্য
- সাংবাদিক নাদিম হত্যার বিচার চাই – আশরাফী
- এক যুবকের আত্মহত্যার দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়
- ৮৮ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন
- বিয়ের দাবিতে বাড়িতে প্রেমিকার অবস্থান দেখে পালাল প্রেমিক
- নিত্যপণ্যের বাজারে বাড়লো মাছ কমলো মুরগি
- প্রধানমন্ত্রীর সাথে শামীম ওসমান, আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ ও প্রীতিভোজ
- সিলেটে বৃষ্টিপাত থেকে বন্যার আশঙ্কা, জরুরি বৈঠক
- পাবনায় আম পাড়া নিয়ে ভাতিজার আঘাতে চাচার প্রাণহানি
- নরসিংদী জেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া আর নেই
- সাতক্ষীরায় ধর্ষণের শিকার হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী গর্ভবতী
- ঢাকাসহ ১১ জেলার উপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় আঘাত হানতে পারে
- মেরুল বাড্ডায় শ্বাসরোধ করে মা-মেয়েকে হত্যা
- রবিবার পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বগুড়ায়
- পশুবাহী গাড়ি থামানো যাবে না সুনির্দিষ্ট কারণ ছাড়া
- পতিত অটোরিকশায় ছিলো ৮০ বোতল ফেনসিডিল –

Comments are closed.