পাবনা সদর উপজেলায় আম পাড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল আলিম (৪০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তানজিল হোসেন নামের ওই ভাতিজাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে উপজেললার মালঞ্চি ইউনিয়নের কামারগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলিম মালঞ্চি ইউনিয়নের কামারগ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন। অপরদিকে, আটক তানজিল একই এলাকার আব্দুল হালিম মোল্লার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,
‘একটি আম গাছকে কেন্দ্র করে করে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।’
‘আজ সকালে চাচা আব্দুল আলিম আম পাড়তে যায়। আম পাড়তে চাচাকে নিষেধ করলে দুই পরিবারের দ্বন্দ্ব সৃষ্টি হয়।’
‘এ সময় ভাতিজা তানজিল চাচাকে এলোপাথারি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন।’
‘পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) কুপা সিন্দু বালা বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক ভাতিজাকে আটক করে থানায় নিয়ে আসে। চাচাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।’
‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
আরও পড়ুন:
- সুশান্ত সিং রাজপুত নেই তিন বছর!
- আজ আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
- নরসিংদীতে বাক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ
- কোরবানি আগে নাকি ঋণ পরিশোধ আগে?
- ৩০টি ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রী-সন্তানকে হত্যা
- কক্সবাজারে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- বরিশালে নদীতে তলা ফেটে ডুবে গেলো যাত্রীবাহী লঞ্চ
- ফতুল্লায় দগ্ধ ঘটনায় বাবা-মা-বোনের পর টুটুলের মৃত্যু
- সিরাজগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ; নিহত ৩
- প্রধানমন্ত্রী ও প্রিন্স রহিম’র সৌজন্য সাক্ষাৎ-এ উচ্ছ্বসিত শামীম ওসমান
