নারায়ণগঞ্জ ফতুল্লায় শর্ট সার্কিট থেকে চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধের ঘটনায় বাবা-মা-বোনের পর এবার টুটুলের (২২) মৃত্যু হয়েছে। সে পেশায় গার্মেন্টকর্মী ছিল।
চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সোয়া ৯টার সময় মারা যায় সে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
এ ঘটনায় সালাম মণ্ডলের স্কুলপড়ুয়া নাতনি মেহেজাবিন (৭) চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানিয়েছেন, টুটুলের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত ৯ জুন নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশিপুরে শর্ট সার্কিট থেকে আগুনে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়।
তাদের ওই দিন উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দিয়াঘাট গ্রামের মৃত সালাম মণ্ডলের ছেলে টুটুল।
এর আগে সোমবার সন্ধ্যায় বাবা সালাম মণ্ডল (৫৫) ও মঙ্গলবার সকালে মা বুলবুলি বেগম (৪৫), একই দিন রাতে মেয়ে সোনিয়া (২৫) মারা যান।
আরও পড়ুন :
- আজ আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
- আফতাবনগরে গরুর হাট বসাতে বাধা নেই
- হাতিরঝিলে ঝিল কুটুম ক্যাফেতে অগ্নিকাণ্ড
- ১০টি অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- সৌদি আরব পৌঁছেছেন ৮২ হাজার হজযাত্রী
- কক্সবাজারে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- টুইটার বিশ্বের সবচেয়ে নির্ভুল তথ্যের ভান্ডার হবে
- ২৪ ঘণ্টায় ১৩৪ শনাক্ত করোনায় মৃত্যু একজনের
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২০১ হাসপাতালে মৃত্যু একজনের
- মা-মেয়ের নৃশংসহত্যা; পরকীয়া প্রেমিকের স্বীকারোক্তি
- সাতক্ষীরায় ধর্ষণের শিকার হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী গর্ভবতী
- ওকুজকু অপেক্ষা জন্ম দিলো নতুন ভালোবাসার নিদর্শন!
- প্রতিরক্ষা সহায়তার জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জেলেনস্কির
- কিউই অলরাউন্ডারের হাতছাড়া হয়ে গেলো এবারের বিশ্বকাপ!
- খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ‘বিদেশি চাপ’ নিয়ে যা বললেন কাদের
- পতিত অটোরিকশায় ছিলো ৮০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা
