মৌলভীবাজার ছাত্রদলের (একাংশ) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে ছাত্রদলের (একাংশ) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র সমাবেশ, আলোচনা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে।


প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়ার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসাইন রুবেলের সার্বিক সহযোগিতায় আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ মুকিত।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু, সহ-সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজি মারুফ, জেলা যুবদল নেতা সেলিম মো. সালাউদ্দিন, সাবেক জেলা ছাত্রদল নেতা এম এ নিশাত, যুবদল নেতা অ্যাডভোকেট নেপুর আলী ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ।


সমাবেশে আলোচনার পরিশেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্ৰহনে সমাবেশ স্থলে পরিনত হয়।

Share this news as a Photo Card