রাজধানীর ঢাকার বেশ কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আবাসিক ও বাণিজ্যিক সরবরাহ বন্ধের কথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রাজধানীর ও আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো- সমগ্র উত্তরখান, দক্ষিণখান, উত্তরা ৬ ও ৮ নম্বর সেক্টর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনারগাঁও-জনপদ রেলক্রসিং এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ ছাড়া উত্তরা ২ ও ৪ নম্বর সেক্টরে গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন :
- নাটোরের সিংড়ায় চোলাই মদসহ আটক ৯
- প্রথম বারের মতো অর্ধ শতকের দেখা পেলেন সাকিব আল হাসান
- ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- মোরেলগঞ্জে শ্রীকৃষ্ণ’র ২৪৫ তম জন্মাষ্টমী পালিত
- ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে জানাল শিক্ষা বোর্ড
- ওবায়দুল কাদেরের মেজো বোন ফেরদৌস আরা মৃত্যু বরণ করলেন
- দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে ভালো নেই দেশের মানুষ : জিএম কাদের
- ধোপাখোলায় ট্রেনের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু
- আর ওয়াক-ওভার পাবে না আওয়ামী লীগ : মির্জা ফখরুল
- ফেনীতে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫

Comments are closed.