রাজধানীর ল্যাবএইড হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা

নকশাবহির্ভূত ছাদ ব্যবহার করায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে ল্যাবএইড হাসপাতালে অভিযান শুরু করে ডিএনসিসির একটি আভিযানিক দল। এ সময় হাসপাতালের ছাদ যেভাবে ব্যবহার হচ্ছে তার অনুমোদন আছে কি না, তা খতিয়ে দেখেন।

অভিযানের একপর্যায়ে ল্যাবএইড কর্তৃপক্ষের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card