রূপগঞ্জে গভীর রাতের আঁধারে পৃথকস্থানে দুই বাসে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গভীর রাতে পৃথক স্থানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নলপাথর ও হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, তিনটি মোটরসাইকেলে আসা ৯ জন দুর্বৃত্ত নলপাথরে টিএম মাস্টার ফিলিং স্টেশনে রাখা একটি বিআরটিসি বাসে আগুন দেয়। এ সময় তারা এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। একই রাতে হাটাবো এলাকায় পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনা সম্পর্কে জানা নেই। তবে যেহেতু জেনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card