আগামীকাল শনিবার (৪ নভেম্বর) ঢাকাসহ দেশের তিন বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।
শুক্রবার (৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়,
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
আজ শুক্রবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল সীতাকুণ্ডে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান,
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
এছাড়া রবিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আরও পড়ুন :
- প্রধানমন্ত্রী নরসিংদীতে শুভাগমনে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি প্রস্তুতিমূলক সভা
- খাগড়াছড়িতে জেল হত্যা দিবস পালন
- ‘কারাগারের বাইরে থাকা বিএনপির সর্বশেষ ব্যক্তিই আন্দোলনের নেতৃত্ব দেবে’

Comments are closed.