শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে আটক ২ মাদ্রাসা শিক্ষক জেলহাজতে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে আটক ২ মাদ্রাসা শিক্ষককে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

রোববার (১৩ এপ্রিল) তাদের আদালতে হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সাব্বির বাবু।

এসআই আবু সাব্বির বাবু জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুরে অবস্থিত একটি মাদ্রাসার দুজন শিক্ষক মাদ্রাসার আবাসিক ছাত্রদের যৌন নির্যাতন করে আসছিল।বিষয়টি ছাত্ররা তাদের অভিভাবকদের জানালে অভিভাবকরা শনিবার গোমস্তাপুর থানায় অভিযোগ করে।

অভিযোগ পেয়ে পুলিশ তাদের শনিবার আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নজরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোজাহিদুল ইসলাম” ও পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর গ্রামের শুকুরুদ্দিনের ছেলে আলাউদ্দিন।

এ ঘটনায় দুই শিক্ষার্থীর অভিভাবক শনিবার রাতে গোমস্তাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ তাদের আটক, ১৩ এপ্রিল রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এনএএন টিভি / মোঃ সিফাত রানা

Share this news as a Photo Card