শিবগঞ্জে ভাতিজার হাতে চাচা নিহত ১ আহত ১

শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ভাই ও ভাতিজার হাতে খুন হয়েছে নজরুল ইসলাম(৫০) নামে এক ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর নামে স্থানে। নিহত নজরুল ইসলাম হলো মোবারকপুর উপরটোলা গ্রামের আলহাজ সিদ্দিক আলি বিশ্বাস ছেলে। পুলিশ, এলাকাবাসী ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে শুক্রবার রাত আটটার পরে ধোপপুকুর বাজারে কাজলেরর হোটেলের সামনে নিহত নজরুল ইসলামের ভাতিজা ও মোবারকপুর ইউপির ৫নং ওয়ার্ড সদস্য সবুজ আলি সুজন(৩২) সাথে প্রতিপক্ষ আরফাজুল বিশ্বাস (৬) ও তার দুই ছেলে আনার আলি(২০) ও আব্বাস আলি(১৮) সাথে জমিজমা সংক্রান্ত ব্যাপারে কথা কাটাকাটির এক পর্যায়ে আবাস,আনার দেশীয় অস্ত্রসস্ত্র দিযে নজরুল ইসলাম ও ইউপি সদস্য সবুজ আলি সুজনকে এলোপাতাড়ি কুপিযে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করেন এবং আহত সবুজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিযা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। কেউ গ্রেফতার হয়ন্ িআইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এনএএন টিভি / মোহা. আহসান হাবীব