বগুড়া শহরে দুর্বৃত্তরা শিশুসন্তানকে ঘরে আটকে রেখে তাসলিমা আকতার (২২) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
এ সময় তিন বছরের শিশু কাজেম আলী আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে নিশিন্দারা মধ্যপাড়ায় বাড়িতে এ ঘটনা ঘটে। সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, হত্যার রহস্য উন্মোচনে কাজ চলছে।
পুলিশ ও স্বজনরা জানান,
গৃহবধূ তাসলিমা আকতার বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী।
সিরাজুল শহরে ১নং রেলঘুন্টির পাশের হকার্স মার্কেটে কাপড়ের ব্যবসা করেন। তিনি টিনশেডের বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করেন।
সিরাজুল ইসলাম বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে ফেরেন। মোটরসাইকেলের হর্ন দিলেও তাসলিমা সাড়া দেননি।
বাহির থেকে গেটের লক খুলে বাড়িতে ঢুকে দেখেন বারান্দায় স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। পাশে একটি হাতুড়ি পড়েছিল।
বন্ধ ঘরের দরজা খুললে রশি দিয়ে বাঁধা তিন বছরের ছেলে কাজেম আলীকে কান্না করতে দেখেন।
ঘরে বিছানা ও সোফা সেট অগোছালো ছিল। তাসলিমার মোবাইল ফোন পাওয়া যায়নি।
সিরাজুল ইসলাম জানান, তাদের কোনো শত্রু নেই। পরিচিত কেউ বাড়িতে ঢুকে তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান,
দুর্বৃত্তরা গৃহবধূ তাসলিমা আকতারকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাতে হত্যা করেছে।
তার শিশুসন্তানের মাথাতেও আঘাত করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান,
লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
আরও পড়ুন :
- ‘ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের বিস্তার ঘটলে তার পরিণতি বিপজ্জনক হবে’
- সমাবেশের নামে সন্ত্রাস করলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- বন্দর রুপালীতে সন্ত্রাসীদের হাতে বাতেন নামে যুবক গুরুত্বর আহত
- ৩ নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দেয়নি যুক্তরাষ্ট্র: দূতাবাস
- সাহিত্যে অবদানের জন্য অ্যাওয়ার্ড পেলেন ডিএমপি কমিশনার
- কাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা শুরু
- বাংলাদেশের মানুষ পাশে থাকলে অসাধ্য সাধন করা যায়: প্রধানমন্ত্রী
- উত্তরায় সাইদ গ্রান্ড সেন্টারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২৪ ইউনিট
- ‘কথা পরিষ্কার, শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাব না’ : ফখরুল
- বায়ু দূষণে আজও শীর্ষে ঢাকা

Comments are closed.