‘বিএনপির নেতারা সকালে ঘুম থেকে উঠে মিথ্যাচার শুরু করেন’

বিএনপির নেতারা সকালে ঘুম থেকে উঠে মিথ্যাচার শুরু করেন, সত্য কথা কখন বলেন সেই মানসিকতা তারা হারিয়ে ফেলেছেন

 বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময়ে তিনি বলেন, ‘তাদের শুভবোধ নেই।’

শুক্রবার (২০ অক্টোবর) সকালে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের বলেন,

১০ ডিসেম্বর তাদের যেতে হয়েছিল গোলাপবাগের গরুহাটে, এখন কোথায় যাবে সেটাই দেখার বিষয়।

সেতুমন্ত্রী বলেন,

তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপির । যার উদাহরণ ২০০১ ও ২০০৬। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে।

তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাংলাদেশে আর করার সুযোগ নেই।

আদালত বাস্তবসম্মত ব্যবস্থা নিয়েছেন। তত্ত্বাবধায়ক ফিরিয়ে এনে ২০০১ এবং ২০০৬ এর পরিস্থিতির মতো আবার পুনরাভিত্তি বাংলাদেশ হবে না।

 

আরও পড়ুন :

এনএএন টিভি