সড়ক বিভাগ ময়মনসিংহ অঞ্চলে উন্নয়ন কাজে পাল্টে দিয়েছে চিত্র

সড়ক বিভাগ ময়মনসিংহ অঞ্চল প্রতিটি জেলাকে ঢাকার
সাথে সরাসরি সংযোগ করতে বিস্তারিত কাজ হাতে
নিয়েছেন । এরই মধ্যে নেত্রকোনা সড়ক বিভাগের অধীন
সুনামগঞ্জ হয়ে ধানুয়া কামালপুর , জামালপুর সড়কের কাজ
হচ্ছে , এছাড়া নেত্রকোনা সিমান্ত সড়কের কাজ হচ্ছে ।
জামালপুর সড়ক বিভাগের আওতায় রেলওয়ে ওভার পাশ সড়ক
নির্মাণ হচ্ছে । সড়ক বিভাগ ময়মনসিংহ জোনের আওতায়
মুক্তাগাছা ময়মনসিংহ সড়কের কাজ হচ্ছে । শেরপুর
ময়মনসিংহ সড়কের কাজ ইতি পূর্বে সমাপ্তির পথে ।
নির্বাহী প্রকৌশলী নেত্রকোনা শাহরিয়ার কবির ,জামালপুর
নির্বাহী প্রকৌশলী জনাব পকুঞ্জ , ময়মনসিংহ নির্বাহী
প্রকৌশলী ছাদ্দাম হোসেন ,শেরপুর নির্বাহী প্রকৌশলী
মো: মনিরুজ্জামান ,এর কার্যালয় থেকে জানাগেছে,
ময়মনসিংহ জোনের আওতায় সড়ক বিভাগ এসকল সড়কের
কাজ বাস্তবায়ন করছেন । উপসহকারী প্রকৌশলী মো: শফিকুল
ইসলাম জানিয়েছেন জোনের আওয়তায় এসকল প্রকল্পের কাজ
সমাপ্ত হলে ময়মনসিংহ বিভাগ যোগাযোগ ক্ষেত্রে রুল মডেল
তৈরি হবে । অতিরিক্ত প্রধান প্রকৌশলী ময়মনসিংহ অঞ্চল
জনাব শওকত আলী সাহেব জানান, ময়মনসিংহ এর অধীনে
প্রতিটি জেলায় সড়ক বিভাগের কাজ বাস্তবায়ন হচ্ছে ।
আশা করা হচ্ছে আগামী ২বছরের মধ্যে ঢাকার সাথে এই
বিভাগের যোগাযোগে সহজ পথ তৈরি হবে ।

Share this news as a Photo Card