সরকারের বেঁধে দেওয়া দরে আলু-পেঁয়াজ ও চিনি বিক্রি না করায় জয়পুরহাটে দুই ব্যবসায়ীর জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার দুপুরে জয়পুরহাট শহরের মাছুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামিম হোসাইন।
ম্যাজিস্ট্রেট মো. শামিম হোসাইন জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ৫টি পণ্য যথাক্রমে ডিম,আলু,পেঁয়াজ, চিনি ও সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেন।
কিন্তু শহরের বিভিন্ন বাজারে কতিপয় অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামে ওই পণ্যগুলো বিক্রি করে ক্রেতাদের ঠকিয়ে বেশি দাম আদায় করছেন।
এমন খবরের ভিত্তিতে শহরের পৌরসভা এলাকার মাছুয়া বাজারের দুই ব্যবসায়ীর কাছ থেকে চার হাজার টাকা জরিমানা সহ তাদের সতর্ক করা হয়।
বাজারে সরকার নির্ধারিত ওই ৫টি পণ্যের দাম কোন ভাবেই যেন ব্যবসায়ীরা বেশি নিতে না পারেন তার জন্য তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আরও পড়ুন :
- নওগাঁয় ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
- অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মোটসাইকেলচালকের, যুবক নিহত
- অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা
- বিকালে বিএনপিসহ বিরোধীদের বিক্ষোভ সমাবেশ
- ঝিনাইদহে বাস-থ্রি হুইলার সংঘর্ষে ২ জনের মৃত্যু
- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা বাতিলের সুযোগ নেই: আইনমন্ত্রী
- দেশের অসাধারণ কূটনৈতিক সফলতা নিয়ে অপপ্রচারে লিপ্ত বিএনপি: কাদের
- বিব্রতবোধ ও বিনা অনুমতিতে দাওয়াত পত্রে নাম ও পদবী ব্যাবহার এর নিন্দাঃ

Comments are closed.