সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেনকে তানভীর হোসেনের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক বিশিষ্ট আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান সিটি কর্পোরেশনের প্রশাসক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ জেলা সহ-সভাপতি ও ফতুল্লা থানা সভাপতি মোঃ তানভীর হোসেন।
শুভেচ্ছা বার্তায় মোঃ তানভীর হোসেন জানান, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গতিশীল নেতৃত্ব আর দেশ নায়ক তারেক রহমানের উন্নয়নশীল কর্মপরিকল্পনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি আস্থা রাখা এড. সাখাওয়াত হোসেন খান একজন পরিক্ষিত জিয়ার সৈনিক।
তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতিতে বিগত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
স্বৈরাচার হাসিনা সরকারের হামলা মামলা বহুবার কারা নির্যাতনের পরও জাতীয়তাবাদী আদর্শ থেকে তিনি সরে যাননি । কর্মী বান্ধব এই নেতাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Share this news as a Photo Card