ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ ঘোষণার ২২ ঘণ্টা পর নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ।
বুধবার সকাল ৮টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। এ ছাড়া স্পিডবোট, মালবাহী নৌযানও চলাচল শুরু হয়।
এছাড়া ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কমে যাওয়ায় সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু করার অনুমতি দিয়েছে বিআইডব্লিটিএ।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।
তিনি বলেন, হামুনের প্রভাব কমে গেছে। সংকেত ৩-এ নেমে আসায় সদরঘাট থেকে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করে। সন্ধ্যায় আগের নিয়মেই ঢাকা রুটের লঞ্চ ছেড়ে যাবে।
এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে ঘূর্ণিঝড় হামুনের কারণে ২২ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
আরও পড়ুন :
- সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
- খালেদা জিয়ার চিকিৎসায় আমেরিকা থেকে চিকিৎসক আসছেন
- ট্রাক্টরচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
- র্যাব-১১, সিপিসি-৩ এর অভিযানে ৮৪ বৎসরের সাজাপ্রাপ্ত ১ আসামী গ্রেফতার
- কাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা শুরু
- টানা তিন দিন বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু
- ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২৬১৭
- ‘এ্যানিকে নির্যাতন করা হয় নি, আদালতকে আকৃষ্ট করতে মিথ্যা বলেছেন তিনি’ : স্বরাষ্ট্রমন্ত্রী

Comments are closed.