সরকারি সংস্থাগুলোর কর্মীদের অ্যাপলের আইফোনসহ অন্যান্য বিদেশি ব্র্যান্ডের ডিভাইস অফিসে ব্যবহার না করা বা অফিসে না আনার নির্দেশ দিয়েছে চীনা কর্তৃপক্ষ।
এতে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে অ্যাপলের শেয়ারদর।
এতে বলা হয়, চীনা সরকারি কর্মীদের আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে; এমন খবরের পর টানা দ্বিতীয় দিনে অ্যাপলের শেয়ারের দাম কমেছে।
প্রতিষ্ঠানটির স্টক মার্কেট ভ্যালু গত দুদিনে প্রায় ২০০ বিলিয়ন ডলার বা ৬ শতাংশ কমেছে।
উল্লেখ্য, অ্যাপলের তৃতীয় বৃহত্তম বাজার চীন। গত বছর প্রতিষ্ঠানটির মোট আয়ের ১৮ শতাংশ এসেছিল চীন থেকে।
এর আগে বুধবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সরকারি সংস্থাগুলোর কর্মীদের
অ্যাপলের আইফোনসহ অন্যান্য বিদেশি ব্র্যান্ডের ডিভাইস অফিসে ব্যবহার না করা বা অফিসে না আনার নির্দেশ দিয়েছে চীনা কর্তৃপক্ষ।
এতে বিদেশি কোম্পানিগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি চীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মীদের প্রতি এ নির্দেশনা দিয়েছেন।
তবে নির্দেশের পরিসর ঠিক কতটা বা কাদের তা মানতে হবে সেটি স্পষ্ট নয়।
বিশ্লেষকরা বলছেন, এমন সময়ে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে যখন আইফোনের নতুন সিরিজ বাজারে আসতে চলেছে।
এতে বিদেশি কোম্পানিগুলোর মধ্যে চীনে ব্যবসা করা নিয়ে উদ্বেগ সৃষ্টি হতে পারে, কারণ, এরই মধ্যে চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
প্রতিবেদনে অ্যাপল ছাড়া অন্য কোনো বিদেশি ফোন নির্মাতার নাম উল্লেখ করেনি ওয়াল স্ট্রিট জার্নাল।
এ ছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে চীনা সরকারের হয়ে সাংবাদিকদের ব্রিফ করা সংস্থা স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসে যোগাযোগ করা হলেও, কোনো মন্তব্য করেনি তারা।
এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি অ্যাপলও।
সাম্প্রতিক বছরগুলোতে তথ্য সুরক্ষার বিষয়ে জোর দিয়ে আসছে বেইজিং। বিদেশি কোম্পানিগুলোর জন্য নতুন আইনও তৈরি করেছে দেশটি।
গেল মে মাসে স্থানীয় কোম্পানিগুলোকে প্রযুক্তি খাতে স্বনির্ভরতা অর্জনের জন্য মূল ভূমিকা পালন করার আহ্বান জানায় চীন সরকার।
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতাই এর মূল উদ্দেশ্য বলে ধারণা বিশ্লেষকদের।
আরও পড়ুন :
- রূপগঞ্জে স্পিনিং মিলে তুলার গোডাউনে আগুন
- ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু
- বিকালে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

Comments are closed.