টিসিবি তুরস্ক থেকে চিনি কিনছে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য তুরস্ক থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রতিকেজি চিনি ৮২ টাকা ৮৯ পয়সায় কেনা হবে। যা আগের তুলনায় কেজিতে প্রায় ছয় টাকা কম।

বুধবার (৩ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে সংবাদকর্মীদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে তুরস্কের স্মাটেক ইনফরমেশন টেকনোলজি থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার অনুমোদন দেয়া হয়েছে।

এতে মোট খরচ হবে ৬৪ কোটি ২০ লাখ টাকা।

তিনি আরও বলেন, ‘প্রতি কেজি চিনি ৮২ টাকা ৮৯ পয়সা দিয়ে কেনা হচ্ছে। প্রতি কেজি চিনির আগের ক্রয় মূল্য ছিল ৮৮ টাকা ৭৪ পয়সা।

এর আগে, ১২ এপ্রিল অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে

মালয়েশিয়ার ব্রিজো মেরিন এসডিএন বিএইচডি (স্থানীয় এজেন্ট: জেআই ট্রেডার্স, ঢাকা) থেকে ২৫ হাজার মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: 

এনএএন টিভি