ডেক্সিমপো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবসায়িক অংশীদারদের সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে

ডেক্সিমপো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবসায়িক অংশীদারদের সাথে সভা-২০২২ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই সভায় ডেক্সিমপো ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ওয়াস কুরুনি জিতু, ব্যবস্থাপনা পরিচালক মিঠু মিয়া, পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, হেড অব বিজনেস অ্যান্ড অপারেশন্স রিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় শতাধিক ব্যবসায়িক অংশীদার অংশ নেন।

অনুষ্ঠানে ডেক্সিমপো ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ওয়াস কুরুনি জিতু বলেন, ব্যবসায়িক অংশীদারদের সাথে আজকের সভার উদ্দেশ্য ছিল সবার সাথে পরিচিত হওয়া এবং কার কী সমস্যা রয়েছে সেটা জানা।
ব্যবস্থাপনা পরিচালক মিঠু মিয়া বলেন, অতীতে আপনারা যেভাবে আমাদের সহযোগীতা করেছেন, ভবিষ্যতেও করবেন এ আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ডেক্সিমপো ইন্টারন্যাশনাল লিমিটেডের সারা দেশের ব্যবসায়িক অংশীদারদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
পরে মধাহ্নভোজ শেষে ডেক্সিমপো ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ওয়াস কুরুনি জিতু বাংলাদেশে বিক্রির জন্য আরো ২টি নতুন ব্র্যান্ড জেব্লেজ ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ ও এসফাস্ট-এর বিভিন্ন ধরনের এক্সেসরিজ উদ্বোধন করেন।

Share this news as a Photo Card