দেশী পেঁয়াজের দাম বেড়েছে -হিলিতে

 দিনাজপুরের হিলিতে দেশী পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। সরবরাহ কম থাকায় দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা।

দেশের বিভিন্ন অঞ্চলে নতুন পেঁয়াজ উঠতে শুরু করলে দাম আবারো কমে আসবে বলে দাবি তাদের ।, বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, যা খুচরায় বিক্রি হচ্ছে ৯০ টাকা। তিনদিন আগেও পাইকারিতে বিক্রি হয়েছিল ৬০-৬৫ টাকা কেজি দরে, যা খুচরায় হয়েছিল ৭০ টাকা।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, আমরা গত সপ্তাহে মোকামে প্রতি মণ পেঁয়াজ কিনেছিলাম ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা দরে। সে সময় আমাদের পড়তা ছিল ৫৮-৬০ টাকা। আমরা বিক্রি করেছিলাম ৬০-৬৫ টাকা কেজি দরে। কিন্তু সরবরাহ কমায় সে পেঁয়াজের দাম বেড়ে এখন আমাদের কিনতে হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা দরে।

 

এনএএন টিভি

 

Share this news as a Photo Card