ভোজ্যতেল এর বাজার অস্থির হয়ে ওঠেছে

রেকর্ড পরিমাণ আমদানির পরও শুধুমাত্র মিল মালিকদের কারসাজিতে অস্থির হয়ে ওঠেছে দেশের ভোজ্যতেল এর বাজার।

এ অবস্থায় চাপের মুখে সরকার তেলের দাম লিটার প্রতি ১২ টাকা বাড়িয়েছে বলে অভিযোগ করছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

এ দাম আরও বাড়াতে দুদিন ধরে কয়েকটি মিল তেলের সরবরাহ বন্ধ রেখেছে বলেও অভিযোগ রয়েছে।

সম্প্রতি চট্টগ্রামের পতেঙ্গার রুবি সিমেন্ট মোড় হয়ে গুপ্তখাল এবং কর্ণফুলী ডকইয়ার্ড পর্যন্ত পুরো এলাকায় সরেজমিনে দেখা গেছে,

লাইন ধরে শত শত তেলের ট্রাক অপেক্ষা করছে।

প্রতিটি ট্রাক আবার প্লাস্টিকের ড্রাম বোঝাই। মূলত তেলের মিল এবং শোধনাগার থেকে ভোজ্যতেল সরবরাহ নিতেই এসব ট্রাক অপেক্ষমাণ।

গত দুদিন ধরে রহস্যজনক কারণে মিলগুলো থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয়ায় ট্রাকের সারি দীর্ঘ হচ্ছে।

যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিংবা ডলার সংকট – এসবের কোনো প্রভাব দেশের বাজারের ভোজ্যতেল আমদানির ক্ষেত্রে পড়েনি।

প্রতিদিনই আসছে তেলবাহী ওয়েল ট্যাংকার। চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী,

বিশ্বজুড়ে নানা সংকট সত্ত্বেও চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশ রেকর্ড পরিমাণ ভোজ্যতেল আমদানি করেছে।

এর মধ্যে ৬৯ হাজার ৫৮১ মেট্রিক টন ক্রুড সয়াবিন তেলের পাশাপাশি এক লাখ ৭৮ হাজার ৩৬৭ মেট্রিক টন পাম তেল রয়েছে,

যা গত বছরের এ সময়ের তুলনায় অনেক বেশি।

গত বছরের একই সময়ে ৬৬ হাজার ৯৩৮ মেট্রিক টন ক্রুড সয়াবিন তেলের পাশাপাশি এক লাখ ৪ হাজার ৬৮৪ মেট্রিক টন পাম তেল আমদানি করা হয়।

এদিকে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ৫ লাখ ৭৪ হাজার ২০৭ মেট্রিক টন ক্রুড সয়াবিন এবং

১১ লাখ ৪৩ হাজার ৪৯২ মেট্রিক টন পাম তেল আমদানি হয়েছে।

গত অর্থবছরের একই সময়ে ৫ লাখ ৬৩ হাজার ১৩৮ মেট্রিক টন ক্রুড সয়াবিন ও ৮ লাখ ৭ হাজার ৬৭১ মেট্রিক টন পাম তেল আমদানি করা হয়।

তবে আমদানি বাড়লেও বিশ্ববাজারে বুকিং রেট কমে যাওয়ায় ভোজ্যতেলের ক্ষেত্রে অন্তত ৩০ শতাংশ কম রাজস্ব পেয়েছে সরকার।

আরও পড়ুন :

এনএএন টিভি