তামিলনাড়ুতে ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন বন্ধ

দর্শক অভাবে তামিলনাডুর মাল্টিপ্লেক্সে বন্ধ হয়ে গেল পরিচালক সুদীপ্ত সেনের বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শনী।

রোববার (৭ মে) দুপুরের পরেই ‘ধর্মীয় ঘৃণা ছড়ানোয় অভিযুক্ত’ তৃতীয় মানের ছবির প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তামিলনাডুর মাল্টিপ্লেক্সের কর্ণধাররা।

প্রসঙ্গত, গত ৫ মে মুক্তি পেয়েছে সিনেমাটি। অভিযোগ উঠেছে,

‘মুসলিমদের হেয় করার উদ্দেশ্য নিয়েই ওই ছবি তৈরি করেছেন ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত পরিচালক সুদীপ্ত সেন। মুক্তির আগেই ছবির টিজার নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে।

মুসলিমদের ‘হেয়’ করার উদ্দেশ্য নিয়েই ওই ছবি তৈরি হয়েছে বলে অভিযোগ ওঠে। ধর্মের বিষ যাতে না ছড়াতে পারে তার জন্য ছবি নিষিদ্ধের দাবি তোলে একাধিক সংগঠন।’

পাশাপাশি এই ছবির প্রশংসায় পঞ্চমুখ হন ‘হিন্দুত্বের পোস্টার বয়’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপি নেতারা।

বিজেপি শাসিত রাজ্যে ছবিটি যাতে ব্যবসা করতে পারে তার জন্য করমুক্ত ঘোষণা করা হয়।

যদিও ছবি মুক্তির পরেই সমালোচকরা ‘দ্য কেরালা স্টোরি’কে তৃতীয় শ্রেণির ছবি হিসেবে আখ্যা দিয়েছেন। সিংহভাগ সমালোচকই পাঁচের মধ্যে মাত্র ০.৫ রেটিং দিয়েছেন।

প্রথম দিন ছবি দেখে বের হওয়ার মুখে বেশিরভাগ দর্শকই তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন,

‘পুরো পয়সা জলে গিয়েছে। উল্টো সময়ের অপচয় হয়েছে। সাধারণ দর্শকরা বিমুখ হলেও ‘দ্য কাশ্মির ফাইলস’ দেখতে যেভাবে কট্টর হিন্দুত্ববাদী দর্শকরা ভিড় জমিয়েছিলেন তেমনই ‘দ্য কেরালা স্টোরি’ দেখতেও হাজির হচ্ছেন।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card