সিলেটে সেরা করদাতার পুরস্কার পেলেন ৩৫ জন

সিলেট কর অঞ্চলে ৩৫ জন পেয়েছেন সেরা করদাতা সম্মাননা পুরস্কার। বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরের একটি অভিজাত হোটেলে কর অঞ্চল সিলেট আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করদাতা সম্মাননা পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

কর অঞ্চল সিলেটের কর কমিশনার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশন এলাকা ও চার জেলার ১০ জনকে দীর্ঘমেয়াদী সর্বোচ্চ করদাতা সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এছাড়া সর্বোচ্চ করদাতা ১৫ জন এবং নারী ও তরুণ পুরুষ শ্রেণিতে ৫ জন করে ১০ জনসহ মোট ৩৫ জনকে করদাতা পুরস্কার দেওয়া হয়।

 

 

Share this news as a Photo Card