আজকের স্বর্ণের দাম

জুলাই মাসে দুদফায় বাড়ার পর কমেছিল সোনার দাম। এরপর অবশ্য দাম বাড়েনি, কমেওনি। আজ শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সর্বশেষ সমন্বয়কৃত দামেই বিক্রি হচ্ছে এই মূল্যবান ধাতু।

গত ২৪ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমানোর ঘোষণা দেয়। এর ফলে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয় প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।

২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা।

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা।

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম অপরিবর্তিত থাকলেও, দেশে রুপার দামেও কোনো পরিবর্তন আসেনি। আজ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। অন্যান্য মানের রুপার দামও অপরিবর্তিত রয়েছে।

চলতি বছরে দেশের বাজারে মোট ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে এবং ১৬ বার কমেছে। গত বছরে এই সংখ্যা ছিল ৬২ বার, যার মধ্যে ৩৫ বার দাম বৃদ্ধি পেয়েছিল।

এনএএন টিভি

Share this news as a Photo Card